মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মুজিবনগর বাজারে অভিযান চালিয়ে আকিজ টোবাকো কোম্পানির পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত আকিজ কিং বিড়ি জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে আকিজ টোবাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোঃকলিম উদ্দিনের নিকট থেকে পুরাতন বিড়ি জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই পুরাতন বিড়ি জব্দকরা হয়।