বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগর সরকারী কলেজের ছাত্র ফিরোজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 18, 2012

আবু আক্তার ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর : মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ফিরোজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুজিবনগর উপজেলা বাসী। এসময় মানববন্ধনে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের কলেজের ছাত্র-ছাত্রী সহ মুজিবনগর উপজেলার বিভিন্ন শ্রেনীর নারী পুরুষ অংশগ্রহণ করে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ মানব বন্ধন কর্মসূচী পালন করে। জানা যায়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের আনছারের ছেলে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ফিরোজ এর সাথে ভবের পাড়া গ্রামের করিমের কন্যা একই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নন্দিতার সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠলে তারা ৬ মাস আগে   বিয়ে করে। প্রথমে তাদের বিয়েটা দুই পরিবার মেনে না নিলেও পরে মেনে নেয়। ১৩ সেপ্টেম্বর তারিখে ফিরোজ তার শ্বশুর বাড়ি ভবের পাড়ায় বেরাতে যায়। ১৫ তারিখ শনিবার সকালে ফিরোজের পরিবার জানতে পারে তাদের ছেলে মারা গেছে । পরে ফিরোজের পরিবারের লোকজন ভবের পাড়ায় গিয়ে ফিরোজের লাশ উদ্ধার করে। এসময় ফিরোজের শ্বশুর পক্ষের লোকজন ফিরোজের পরিবার কে জানায় ফিরোজ রাতে গলায় রশি দিয়ে মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এবিষয়ে মুজিবনগর থানায় ফিরোজের স্ত্রী নন্দিতা কে ১নং আসামী করে একটি হত্যা মামলা করলেও  পুলিশ এখন পষর্ন্ত কাউকে আটক করতে পারেনি। এ ঘটনা জের ধরে  ফিরোজের সহপাঠীরা গতকাল সোমবার মুজিবনগর ডিগ্রি কলেজের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করে এবং ফিরোজ হত্যা মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসামীদের গ্রেফতার করার দাবী জানায়। একই কর্মসূচীর অংশ হিসাবে আজ সকালে তারা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করলে তাতে মুজিবনগর উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ  ফিরোজ হত্যার মামলার আসামীদের বিচারের দাবীতে সোচ্চার হয়ে  মানব বন্ধনে অংশ নেয়।