বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগর সরকারি শিশু পরিবারের স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

By মেহেরপুর নিউজ

November 30, 2019

মেহেরপুর নিউজ:

সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ। সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় মানিকনগর ডিএম আমিনিয়া আলিম মাদ্রাসায় মুজিবনগর সরকারি শিশু পরিবারের ৯০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার জেলাপ্রশাসক আতাউল গনি, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ওসমান গনি ।

আরো উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক রুমানা ইয়াসমিন, সেভ দ্য চিলড্রেন মেহেরপুর ফিল্ড অফিসের ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক মোশারফ হোসেন প্রমুখ।