মো:আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর: দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ও সীমান্তে শান্তি রক্ষায় আজ বৃহস্পিবার সকাল ১১ টার সময় মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পর্যটন মোটেল মিলনায়তনে বিজিবি – বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার এবং ভারতের পক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইন্দ্রাজ সিং ।
উভয় দেশের নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা, বিএসএফ ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশী নাগরিকের অপহত হবার কোন ঘটনা না ঘটা , মাদকদ্রব্য চোরাচালানসহ আন্তঃদেশীয় চোরাচালানী রোধ করা ও উভয় দেশের জেলে শাস্তি শেষে নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা সহ মোট ৮টি বিষয়ের উপর বৈঠক অনুষ্টিত হয় । এসময় উপস্থিত ছিলেন দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।