টপ নিউজ

মেহেরপুরের মুজিবনগর সোনাপুর মাঠ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 09, 2019

মুজিবনগর অফিস:

মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর পশ্চিম পাড়া মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার সোনাপুর পশ্চিম পাড়া মাঠের ভিতর কলা বাগানের মধ্যে থেকে এ সকল গাঁজা উদ্ধার করা হয়।

মুজিবনগর কোম্পানির নাজিরাকোনা সিমান্তফাড়ী ক্যাম্পের নায়েক সুবেদার তামিজুল হক জানান, ২টি প্যাকেটে করে প্যাচানো গাঁজার মোড়ক কলা বাগানের ভিতর আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নায়েক কবীরসহ সংগীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় দেখতে পায়। পরে গাঁজার মোড়কটি ক্যাম্পে নিয়ে আসে।