শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের মেয়ে মিতু জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হওয়ায় সংবর্ধনা প্রদান

By মেহেরপুর নিউজ

November 24, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:

মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া জাহান মিতু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে শ্রেষ্ট বক্তা হিসেবে পুরস্কার লাভ করাই মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে  বুধবার তাকে সংবর্ধনা দেয়া হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, রেবেকা সুলতানা, সাইদুর রহমান, আলিমুজ্জামান, হাসান ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে মিতুকে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।

মেহেরপুর এন এস আই অফিসের ফিল্ড অফিসার এ এস আই হানিফ শিকদারের ছোট মেয়ে মেহেরপুর শহরের নতুনপাড়ার বাসিন্দা মিতু মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হওয়ার অন্যান্য গৌরব অর্জন করেছে।