মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:
মেহেরপুর-মুজিবনগর সড়কের মোনাখালি নামক স্থানে মাটি ভর্তি ট্রলি ও মিশুকের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্নক আহত হয়েছে ৬ জন । আহতদের মধ্যে ২ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। আহতদের বাকী ৪ জন মুজিবরের ছেলে বকুল(২৫),নিহালউর্দ্দীনের ছেলে আবুবকর(৫০),আবুবকরে স্ত্রী আশরাফুননেছা এবং লালন শেখের স্ত্রী ঐনজিলা খাতুন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,আহতদের অবস্থা আশংকামুক্ত।
আজ ২৮ আগস্ট শনিবার সকালের দিকে মাটি ভর্তি একটি ট্রলি মোনাখালি গ্রামের রাস্তা থেকে মাটি ভর্তি করে নিয়ে মেহেরপুর-মুজিবনগর সড়কে উঠার মুখে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী মিশুক সরাসরি ধাক্কা মেরে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। মিশুকে থাকা আহত যাত্রীদের রক্তাক্ত অবস্থায় পথচারীর উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ঠায়।