মেহেরপুর নিউজ,২৬ সেপ্টেম্বর: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালি ইউপি সদস্য রফিকুল ইসলাম রফার উদ্যেগে শনিবার বিকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোনাখালি ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানাতে এক মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।
রফিকুল ইসলাম রফার নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রাটি শিবপুর থেকে শুরু করে কেদারগঞ্জ , রসিকপুর, ভবানিপুর সহ মোনাখালি ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রদক্ষিন করে। সভাযাত্রায় অন্যদেও মধ্যে সামসুল গাইন, আজাহার আলী, নজরুল ইসলামস, আকবর আলী, মিনহাজ উদ্দিন, আব্দুস সালাম, বজলুর রশিদ, রহুল আমিন গাজি, সোহরাব উদ্দিন, মিয়ারুল ইসলাম, আবদুল কুদ্দুস, পরাগ, মুকুল, পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।