বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মোনাখালী ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা

By মেহেরপুর নিউজ

September 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর:

রাতের অন্দ্ধকারে ঘরের দরজা ভেঙ্গে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বত্তরা। আগুনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র এবং জরুরী কাগজপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ সচিব। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। মোনাখালী ইউনিয়ন পরিষদ সচিব রাশেদুল ইসলাম জানান, ফজরের  নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় লোকজন চেয়ারম্যানের কক্ষের মধ্যে

আগুন দেখতে পায়। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে চেয়ারম্যান শফিকুল ইসলাম ও সচিবসহ অন্যরা ঘটনাস্থলে আাসেন। চেয়ারম্যান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও চেয়ার টেবিল ভাংচুর করে তাতে আগুন দিয়েছে দুর্বত্তরা। অফিসের জর“রী কাগজপত্রও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুইজন ইউপি সদস্যর সাথে চেয়ারম্যানের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে তারা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান শফিকুল ইসলাম।