অন্যান্য

মেহেরপুরের মোনাখালী দু’ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ

By মেহেরপুর নিউজ

February 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ফেব্রুয়ারি: পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে দু’ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলো দৌলত মন্ডলের ছেলে শহিদুল (৪০) ও তার ছোট ভাই অাবুল হশেম । বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, পুর্ব শুত্রুতার জের ধরে মোনাখালী গ্রামের শহিুলের সাথে প্রতিবেশী বাদলের ছেলে মিনারুলের সাথে তুচ্ছ ঘটনায় বিরোধ চলে আসছিলো । ওই বিরোধের জের ধরে  শনিবার রাতে মিনারুল শহিদুলের বাড়িতে হামলা চালিয়ে তাদের দু’ভাইকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।