বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কোমরপুরে ন্যায্যমুল্যে টিসিবির পণ্য বিক্রি

By মেহেরপুর নিউজ

July 15, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়।

মেহেরপুর টিসিবি‘র ডিলার সাঈদ আনোয়ার ট্রেডার্স মহাজনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ শ টাকা লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি চিনি এবং ৫৫ টাকা কেজি দরে মসুরের ডাল বিক্রি করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাসাধারণ এ সকল পণ্য ক্রয় করেন।

এর আগে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন।