মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর: ইমপ্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে রুরাল ওয়াশ – আর্সেনিক মিটিগেশন প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে ৮ লক্ষ টাকা ব্যায়ে আর্সেনিক মুক্ত সিডকো প্লান্ট’র নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে আর্সেনিক মুক্ত সিডকো প্লান্ট’র নির্মান কাজের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমপ্যাক্ট ফাউন্ডেশনের আর্সেনিক মিটিগেশন প্রকল্পের কোষাধাক্ষ শহাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এতে অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন্ ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর ইউনিটের প্রশাসক ডা.কবির,ইউপি সদস্য সেলিনা খাতুন,সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসন পপ্রমুখ। ইমপ্যাক্ট ফাউন্ডেশনের আর্সেনিক মিটিগেশন প্রকল্প কর্মকতা জানান,প্লান্টটি তেরি হওয়ার পর থেকে প্রতি ঘন্টায় ৬’শ লিটার অঅর্সেনিক মুক্ত পানি উত্তোলন করা সম্ভব হবে।