টপ নিউজ

মেহেরপুরের যতারপুরে ডিশের লাইন ম্যান টিটোন আহত

By মেহেরপুর নিউজ

November 04, 2020

মেহেরপুর নিউজ:

ডিশের তার লাগাতে গিয়ে মই থেকে পড়ে ডিশের লাইন ম্যান টিটোন নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। বুধবার বিকেলের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। টিটোনকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।

জানা গেছে মেহেরপুর শহরের মহিলা কলেজ পাড়ার আব্দুল গনি ছেলে টিটোন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে ডিশের তার লাগানোর জন্য মই বেয়ে বৈদ্যুতিক খুঁটির উপর উঠে, এসময় মই স্লিপ কেটে সে নিচে পড়ে যায়, এতে টিটোন মারাত্মক আহত হলে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।