অন্যান্য

মেহেরপুরের যতারপুরে শিশুর বিষপান

By মেহেরপুর নিউজ

August 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট: মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের সজিব ২ নামের এক শিশু বিষপান করেছে। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যতারপুর গ্রামের নাজমুলের ছেলে সজিব ঘরে খেলা করার সময় চৌকির নিচে বোতলে রাখা বিষ পান করে। পরে তার চিৎকারে তার পিতা মাতা ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।