মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরের যাদবপুর সড়কে তুঘলকি কান্ডে পরিনত হয়। আজ দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর শহরের বোসপাড়ার খোকনের ছেলে মিজানুর রহমান জনি গত সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে আকবর আলীর ছেলে বাবুর কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আজ মঙ্গলবার সকালের দিকে জনি বুড়িপোতা গ্রামের কাদের বিশ্বাসের ছেলে সিরাজুলকে একা পেয়ে মারধর করাসহ তার একটি মোটর সাইকেল ভাংচুর করে। এ খবর বুড়িপোতায়া পৌছালে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরে দুপুরের দিকে গ্রামের শতশত মানুষ তরবারি,ঝুপি,টাঙি,সোর্ডসহ দেশী অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে মেহেরপুরের উদ্যাশে রওয়ানা দেয়। বুড়িপোতা -হরিরামপুর-বাজিতপুরসহ আশেপাশের শতশত মানুষ প্রায় ৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাদবপুর পৌছালে মেহেরপুর সদর থানার বিপুল পরিমান পুলিশ তাদে;র বাধা দেয়য়।
এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে দাড়িয়ে ক্ষোভে ফেঠে পড়ে। তারা জনির বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকে। তারা বারবার মেহেরপুর অভিমুখে রওয়অনা হওয়ার চেষ্টা করে।
এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়অজুল ইসলাম,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,কোষাধাক্ষ মাহফিজুর রহমান রিটনের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা গ্রামের দিকে ফিরতে শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুড়িপোতা ও আশেপাশের গ্রামে উত্তেজনা বিরাজ করছে।