বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের যাদবপুর অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই

By মেহেরপুর নিউজ

November 30, 2019

মেহেরপুর নিউজ: 

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার বিকেলের দিকে যদবপুর গ্রামের ইউসুফ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে দুপুরে রান্না করার পর বিকেলের দিকে হঠাৎ করে রান্না ঘরের পাশে থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে প্রায় কুড়ি হাজার টাকার মালামাল পুড়ে যায়।