মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে গ্রামের শুভ কামনায় বাল্যসেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর মোড়ে যাদবপুর গ্রামের ৪ শতাধীক শিশুকে রান্না করা খাবার খাওয়ানোর মধ্য দিয়ে বাল্য সেবার সূচনা করা হয়। ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু শিশুদের মধ্যে খাবার বিতরনের উদ্বোধন করেন। এ এসময় অন্যান্যদের মধ্যে এলাকার বিশিষ্ট ব্যাক্তি আব্দুল মজিদ গনি,রিকবুল ইসলাম, বিপুল, রুবেল, জাহিদ, বাদল, সোয়েব প্রমুখ উপস্থিত ছিলেন।