বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 19, 2021

মেহেরপুর নিউজ:

করোনাকালীন সময়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন ধরনের সেবা মূলক কাজ করায় মেহেরপুরের যুব রেড ক্রিসেন্ট সদস্যদের মাঝে সনদপত্র, কোট পিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের উদ্দোগে মঙ্গলবার দুপুরের দিকে জেলা পরিষদ প্রাঙ্গনে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের মাঝে সনদপত্র সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের হাতে সনদপত্র, ইন্সুরেন্স, কোটপিন সহ অন্যান্য জিনিস তুলে দেন। যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান খন্দকার সামসুজোহা সোহাগ এসময় উপস্থিত ছিলেন।