খেলাধুলা

মেহেরপুরের রঘুনাথপুরে কিরণ স্মৃতি কিক্রেট টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 20, 2016

মেহেরপুর নিউজ, ২০ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর যুবস্পোটিং ক্লাবের উদ্যোগে কিরণ স্মৃতি আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন কর হয়েছে।

বুধবার বিকালে রঘুনাথপুর মাঠে সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বর্তমান ইউপি সদস্য মশিউর রহমান টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাহমুদুল হাসান জাহিদ, রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ক্লাব ইয়াং ষ্টার ক্লাব জয়লাভ করেছে। ইয়াং ষ্টার ২৮ রানে সিটি ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়াং ষ্টার ৮ ওভারে ৭২ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রাসেল সর্বোচ্চ ২৮ রান করে। সিটি ক্লাবের মফিজ ৪টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে সিটি ক্লাব ৯ ওভার ৪ বলে মাত্র ৪৪ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে হৃদয় সর্বোচচ ১০ রান করে। বিজয়ী দলের আসিফ ৪টি উইকেট পেয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে মশিউর রহমান ম্যান অব দি ম্যাচের পুরস্কর তুলে দেন।