অন্যান্য

মেহেরপুরের রঘুনাথপুর-পিরোজপুর সড়কের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগষ্ট: প্রায় ৩১ লাখ টাকা ব্যায়ে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর সড়কের নির্মাণ কাজ শেষে জনগন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল ফিতা কেটে সড়কটির উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জারিয়া কনষ্ট্রাকশনের কর্ণধার প্রকৌশলী নাজমুস সাদাত প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।