বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রশিকপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক ব্যাক্তির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

March 25, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মার্চ: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের মাঠ থেকে মুখ মন্ডল পোড়া ক্ষত-বিক্ষত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশটি’র পরিচয় জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। মুজিবনগর থানার ওসি জিয়াউর রহমান বলেন, রশিকপুর গ্রাম থেকে ৩ কিঃমিঃ ভিতরে গমের জমিতে একটি অজ্ঞাত ব্যাক্তির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটিকে সনাক্ত করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে,পরিকল্পিতভাবে হত্যা শেষে আলামত নষ্টের জন্য তার মুখ আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। একমাত্র উপায় ডিএনএ টেস্ট। পুলিশ জানায়,আজ রোববার সন্দ্ধ্যা রাতে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের মাঠের জমিতে শ্যালোমেশিনে পানি দেওয়া শেষে বাড়ি ফেরার সময় গমের জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ মাঠ ফেরত কৃষকেরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়।