বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাইপুরে গরম পানিতে পড়ে শিশু দগ্ধ

By মেহেরপুর নিউজ

July 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ জুলাই: মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে গরম পানিতে পড়ে হালিমা খাতুন নামের ৮ মাস বয়সী এক শিশুর শরীর ঝলসে গেছে। মঙ্গলার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, রাইপুর গ্রামের খবির উদ্দিনের মেয়ে হালিমা চুলার পাশে খেলা করার সময় হঠাৎ করে গরম পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।