বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাইপুর প্রিমিয়ার ক্রিকেট লীগে আমদহ জয়ী

By মেহেরপুর নিউজ

January 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর মাঠে অনুষ্ঠিত রাইপুর প্রিমিয়ার ক্রিকেট লীগে আমদহ জয়লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত খেলায় রাজনগরকে ৬ উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রাজনগর ১৩.ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে।

জবাবে খেলতে নেমে আমদহ ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় । নিজ দলের হয়ে ব্যক্তিগত ৩ টি উইকেট ও ১৪রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাজবা।