শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের রাইপুর সানরাইজ প্রিক্যাডেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার রাইপুর সানরাইজ প্রি-ক্যাডেট একাডেমীর ‍উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা,অভিভাবক সমাবেশ,পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে সানরাইজ প্রি ক্যাডেট একাডেমী প্রাঙ্গনে অভিভাবক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা রুহুল আমিন। বক্তব্য রাখেন,অধ্যক্ষ শাহিন আলম,অভিভাবক রফিকুল ইসলাম,এসকে সবুজ,আতিকুল ইসলাম,আমজাদ হোসেন,সেহেল হোসেন,ওয়াহিদুজ্জামান লিটু, আলেফ হোসেন প্রমুখ। পরে সেখানে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।