বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাইপুর সামাজিক উন্নয়ন সংগঠনের বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 04, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা রাইপুর সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে রাইপুরের রেমিট্যান্স যোদ্ধাদের অর্থয়নে ও বন বিভাগের সহোযোগিতায় বৃক্ষ রোপণ অভিযান-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে রায়পুর গ্রামের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আমদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ, ইউপি সদস্য মোঃ কাবুল আলী, তরিকুজ্জামান রিপন,হায়দার আলী,মেহেদি হাসান পলাশ, লিল্লু, রাইপুর সামাজিক উন্নয়নের সভাপতি, সেক্রেটারি সহ কমিটির সকল সদস্যবৃন্দ।