মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে অবরোধকারীদের হামলায় ৩ আওয়ামীলীগ কর্মী আহত হয়েছে। আহতরা হলো রাজনগর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মিলন,মৃত জলিলের ছেলে সুমেন এবং মৃত ইসমাইলের ছেলে রমজান আলী।
আজ বুধবার সন্ধ্যার দিকে অবরোধকারীরা রাজনগর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মিলন,মৃত জলিলের ছেলে সুমেন এবং সকালে মৃত ইসমাইলের ছেলে রমজান আলীর হামলা চালায়। এ সময় স্থানীয়রা মিলন ও সুমেনকে উদ্ধার করে বারাদির একটি ক্লিনিকে নেয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক জানান,মিলনের মাথায় আঘাত হয়েছে।এতে তার মাথা ফেটে গেছে। ক্ষতস্থানে ৪টা সেলাই দেয়া হয়েছে।
আহত মিলন জানান,অবরোধের সময় জামায়াতের নেতাকর্মীরা কাউকে সড়কে নামতে দিচ্ছে না। আজ সণ্ধ্যার দিকে আমরা কয়েকজন রাস্তায় আসলে তার আমার উপর হামলা চালায়।
তবে জামায়াত নেতা আব্দুল জব্বার জানান, মিলনের নেতৃত্বে কয়েকজন আওয়ামীলীগ কর্মী সমর্থক বিভিন্ন গাড়ি থেকে চাঁদা নিয়ে তাদের পার করে দিচ্ছে। এ সময় তাদের নিষেধ করা হলেও তারা শুনছে না । এমন সময় আমাদের কিছু বিক্ষুব্ধ কর্মী গাড়ির উপর হামলা চালাতে গেলে তাদের শরিরে লেগে যায়।
অপরদিকে মিলন পাল্টা অভিযোগগ করে বলেন, অবরোধকারীরাই গাড়িওয়ালাদের সাথে টাকা নিয়ে পার করে দিচ্ছে। অথচ তারা রাস্তায় আওয়ামীলীগ কর্মী বা সমর্থক দেখলেই তাদের উপর চড়াও হচ্ছে।
এদিকে আজ বুধবার সন্ধ্যার দিকে অবরোধ চলাকালে মেহেরপুর শহরের বড় বাজার মোড়ে সড়কে পেট্রাল ঢেলে অগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর অঅগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।