রাজনীতি

মেহেরপুরের রাজনগরে একটি বেকারীর ডেলিভারী গাড়ি পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা

By মেহেরপুর নিউজ

December 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোড়ামারায় চুয়াডাঙ্গার মৌসুমী বেকারীর   শ্যালা ইঞ্জিন চালিত একটি ডেলিভারী গাড়ি পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। আজ বৃহস্পতিবার দপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গার মৌসুমী বেকারীর একটি ডেলিভারী গাড়ি খাবার সামগ্রী সাপ্লাইয়ের জন্য মেহেরপুরে আসার পথে রাজনগরের ঘোড়ামারায় অবরোধকারীদের মুখ পড়ে। এ সময় অবরোধকারীরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিলে গাড়িটি সম্পূর্নরুপে পুড়ে যায়। এতে গাড়িতে থাকা বেকারির বিভন্নি খাবার সামগ্রী পুড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক ও ডেলিভারী ম্যান পালিয়ে রক্ষা পায়।

এদিকে মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রীজের কাছে থেকে ঘোড়ামারা পর্যন্ত ভোর থেকেই দফায় দফায়  গাছ কেটে সড়কে ফেলে অবরোধ করে রাখছে অবরোধ কারীরা। মাঝে মাঝে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সেখানে পৌছালে তারা পালিয়ে যাচ্ছে। আবার আইন শৃঙ্খলাবাহিনীর এলাকা পরিষ্কার করে একটু অঅশেপাশে আসলেই তারা আবারো সড়কে গাছ কেটে বা গুড়ি ফেলে অবরোধ করে রাখছে।