অন্যান্য

মেহেরপুরের রাজনগরে দূর্ধর্ষ ডাকাতি ।। ২ লক্ষাধীক টাকার মালামাল লুট

By মেহেরপুর নিউজ

February 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আদম আলীর ছেলে মিঠুর বাড়িতে দূর্দর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। নগদ ৯৫ হাজার টাকা, স্বর্নালংকারসহ ২ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিযেছে সংঘবদ্ধ ডাকাত দল। জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে ১০/১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত মেহেরপুর সদর উপজেলার রাজনগরের আদমআলীর ছেলে মিঠুর বাড়িতে প্রবেশ করে। এ সময় পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৯৫ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু মূ্যল্যবান মালামাল লুট করে। এ সময় মিঠু স্ত্রী তাদের প্রতিরোধ চিৎকার করতে গেলে ডাকাতরা মিঠুর স্ত্রী জেসমিন মারধর শুরু করে।