রাজনীতি

মেহেরপুরের রাজনগরে নিবন্ধন বাতিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

November 14, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দরা।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে জামায়াতে ইসলামীর খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিনের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার এআরবি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে রাজনগর মোল্লা পাড়ায় যেয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম,সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন,জামায়াত নেতা তারিক মো:সাইফুল ইসলাম, আব্দুল জব্বার,আলিহিম,মহাসিন আলী,সদর উপজেলা শিবিরের পূব এলাকা সভাপতি আব্দুর রহিম প্রমুখ। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিন।