মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
মেহেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামে আলেক মল্লিকের সাথে একই গ্রামের ভুদা শেখের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আজ বিকালে ভুদার নেতৃত্বে ৬/৭ জনের একটি দল আলেক মল্লিকের ছেলে মফিদুলের বাড়িতে হামলা চালায়। এতে মফিদুল,তার মা নছুরা খাতুন ও ভাই দুলাল আহত হয়। তাদের ৩ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মফিদুলের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।