টপ নিউজ

মেহেরপুরের রাজনগরে বজ্রপাতে ১ জন নিহত ও আহত ১ জন

By মেহেরপুর নিউজ

July 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বজ্রপাতে একরামুল (৩৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সাথে পলাশ নামের আরো এক কৃষক আহত হয়েছে। নিহত কৃষক রাজনগর গ্রামের এনামুল হক এনার ছেলে এবং পলাশ (২২) একই গ্রামের কবিরের ছেলে। বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে একরামুল ও পলাশ রাজনগর গ্রামের মাঠে পাশাপাশি দুটি ঝালের জমিতে কাজ করছিল। এসব প্রচণ্ড বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের আঘাত হানলে দুজনই আহত হয়। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একরামুলের মৃত্যু হয়।