বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাজনগরে বিটিসিএল’র সংযোগ পূন:স্থাপন

By মেহেরপুর নিউজ

December 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের  রাজনগর দীনদত্ত ব্রীজের কাছে কেটে দেওয়া বিটিসিএল’র অপটিক্যাল ফাইবার পুনঃসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় বিটিসিএল কার্যালয়ের একদল প্রকৌশলী এ পুনঃসংযোগ কাজ সম্পন্ন করেন । উল্লেখ্য,বুধবার রাত ১০ টার ১০ মিনিটে দুর্বত্তরা ওই ক্যাবল কেটে দেয়। ফলে বুধবার রাত দশটা এগার মিনিট থেকে চুয়াডাঙ্গার সাথে সারাদেশের এবং বাংলাদেশ-ভারত টেলিযোগাযোগ বিছিন্ন হয়ে যায়।