বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাজনগর ইউপি সদস্য আরমান আলীর শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 18, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের ইউপি সদস্য আরমান আলীর ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে রাজনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণের উদ্বোধন করেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আরমান আলী, কৃষক লীগের নেতা আব্দুল কুদ্দুস, মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক খাকসার আলী প্রমুখ্। এ সময় আরমান আলী তার বক্তব্যে বলেন প্রতিবছরের ন্যায় এবারও ১ হাজার ২ শ দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। তিনি বলেন সমাজের বিত্তবানরা ভালো কাজে আমার মতো এগিয়ে আসতে পারেন।