রাজনীতি

মেহেরপুরের রাজনগর থেকে ১৮ দলীয় জোটের এক নেতাকে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

December 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে জহিরউর্দ্দিন বাবু(৪৫) নামের ১৮ দলীয় জোটের এক নেতাকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। বর্তমানে সে মেহেরপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আজ সন্দ্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা রাজনগর গ্রামে অভিযান পরিচালনা করে। তারা নিজ বাড়ি থেকে বরকতুল্লাহ’র ছেলে ১৮ দলীয় জোটের নেতা জহিরউর্দ্দিনকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে জানা গেছে।

মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে,আটক জহিরউর্দ্দিনের বিরুদ্ধে ১৮ দলীয় ডাকা অবরোধে সরকারী গাছ কাঁটা,টিএন্ডটি’র অপটিক্যাল ফাইবার সংযোগ বিছিন্নকরণসহ নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। তাকে এই মামলায় আটক দেখানো হয়েছে।

রাজনগর গ্রামের বাসিন্দা এআরবি কলেজের অফিস সহকারি জামাতুল মেহেরপুর নিউজ প্রতিনিধিকে বলেন,আটক জহির পেশায় একজন নৈশ প্রহরী। বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর জেলা শাখায় কর্মরত রয়েছেন। আর রাজনৈতিকভাবে সে জামায়াতের একজন কর্মী।