রাজনীতি

মেহেরপুরের রাজনগর থেকে ১৮ দলীয় জোটের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

January 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জানুয়ারি: মেহেরপুর  জেলার  সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে ১৮ দলীয় জোটের ৪ জন কর্মীকে আটক করেছে মেহেরপুর সদর থানা  পুলিশ। আটকৃকতরা হলেন,রাজনগর গ্রামের মৃত রহুল আমিনের ছেলে  মোক্তার হোসেন,পশ্চিমপাড়ার মৃত আবু বক্করের ছেলে রহুল আমিন,একই গ্রামের হিসাবউর্দ্দিনের ছেলে আব্দুস সালাম এবং জাহার ছেলে আজিলউর্দ্দিন। মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে হরতাল অবরোধে সরকারি গাছ কর্তন,টিএন্ডটির অপটিক্যাল ফাইবার সংযোগ বিচ্ছিন্নকরণ সহ নাশকতার অভিযোগ রয়েছে। তাদেরকে পূর্বের দায়ের করা মামলায় আটক দেখিয়ে আদালতে সোর্পদ করা হবে।

জানা যায়,আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল ও মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাজনগর গ্রামে ঝটিকা  অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে।