মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আইসিটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজনগর মাদ্রাসায় আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। উপজেলা প্রকৌশলী আবদুল হামিদসহ মাদ্রাসার অন্যান্য কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।