আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুলাই : মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে পুর্ব শত্রতার জের ধরে ফেরদৌস (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। নিহত ফেরদৌস একই গ্রামের আজিম বক্সের ছেলে।তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। পুলিশ ও এলাকাবাসি জানায়, আজ সোমবার সন্ধ্যায় ইফতার শেষে রাজাপুর গ্রামের আজিম বক্সের ছেলে ফেরদৌস গ্রামের পাঁচ রাস্তার মোড়ে বসে ছিল। এসময় গ্রামের সাবদার আলীর ছেলে কাবিতুল ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে এসে এলোপাতাড়ি কোপাতে থকে। কোপের আঘাতে ফেরদৌস মাটিতে লুটিয়ে পড়লে ঘাতক কাবিতুর পালিয়ে যায়। পরে এলাকাবাসি ফেরদৌসকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
গ্রামবাসী জানায়, কোনো একটি বিসয় নিয়ে ফেরদৌস ও কাবিতুলের মাঝে দ্বন্দ চলে আসছিল।সেই দ্বন্দের জের ধরে এ নৃশংস খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছে এলাকাবাসী। তবে পুলিশ জানায়, খুনি যেই হোক না কেন তাকে আটক করার জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে।