বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাধাকান্তপুর গ্রাম থেকে বোমা সাদৃশ্য ৪ টি বস্তু উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 15, 2022

 মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে বোমা সাদৃশ্য ৪ টি বস্তু উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের পিটুলিতলা নামক স্থানে মোঃ টুটুলের সারের দোকানের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়।

রাধাকান্তপুর গ্রামের মোঃ জিন্নাত আলী ছেলে টুটুলের সার ও কীটনাশক এর দোকানের সামনে একটি শপিং ব্যাগের ভিতর ০৪ (চার), টি লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেল জাতীয় শদৃশ বোমা স্থানীয় লোকজন দেখতে পায়।পরে বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়ায় হয়।মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পৌঁছে সেগুলো উদ্ধার করে বালতি বোঝায় পানির মধ্যে করে বোমা সাদৃশ্য বস্তু গুলো থানায় নেই