মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর: মেহেরপুর শহরের ঘাটপাড়ার হামিদুলের বাড়ির পাশ থেকে একটি ও শহরের চক্রপাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় আরো একটি তাজা বোমা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বোমা দু’টি নিষ্ক্রিয় করার লক্ষে সদর চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সদর থানার এসআই আলী আকবর সঙ্গীয় ফোস নিয়ে বোমাটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। জানা গেছে, আজ সোমবার সকালে মেহেরপুর শহরের ঘাটপাড়ার হামিদুল তার বাড়ির পাশে একটি বোমা দেখতে পেয়ে মেহেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই আলী আকবরের নেতৃত্বে একটি টিম এসে বোমাটি উদ্ধার করে। উল্লেখ্য, প্রায় মাস তিনেক আগে একই স্থান থেকে আরো একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ।
অপরদিকে, একই সময়ে মেহেরপুর শহরের চক্রপাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় আরো একটি বোমা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।