বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শালিকার হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

January 05, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা জনতা ব্যাংকের ব্যবস্থাপক হিসাবে যোগদান করায় তাকে অভিনন্দন জানানো হয়েছে।

রবিবার সকালে জনতা ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে হুমায়ুন কবির আলমডাঙ্গা যোগদান করলে শাখা ব্যবস্থাপক রকিকুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ

সময় মেহেরপুর শাখার ব্যবস্থাপক আনোয়ারুল কাদির সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আবুল কাশেমের ছেলে।