খেলাধুলা

মেহেরপুরের শালিকায় ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 20, 2019

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামবাসির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে শালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শালিকা আওয়ামী লীগের নেতা আবুল হাসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আওয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন, রাজু আহমেদ লিটিল,সহকারী শিক্ষক হাবিবুর রহমান, জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার । পরে সেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।