মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন: মেহেরপুর সদর উপজেলার দক্ষিণশালিকা গ্রামে কাঁঠাল গাছ থেকে কাঁঠালের খড়ি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত হয়েছে আনিসুর রহমান রিংকু(২৮) নামের এক দিনমজুর। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা: অলোক কুমার দাস জানান,আহত রিংকুর বাম হাত ভেঙ্গে গেছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। জানা যায়,আজ বুধবার বেলা ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ইউনিয়নের দক্ষিণশালিকা গ্রামের আয়ুব আলীর ছেলে আনিসুর রহমান রিংকু একই গ্রামের ফজলু মাষ্টারের কাঁঠাল বাগান থেকে খড়ি সংগ্রহের উদ্দেশ্য কাঁঠাল গাছে উঠে। অসাবধনতাবশত: পা ফসকে সে গাছ থেকে নিচে পড়ে যায়। মাঠের লোকজন তাকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।