বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শালিকা গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 31, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবাসি শাহিন আলম কুয়েত থেকে দেশে ফিরে আসায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বিকেলে শালিকস গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার আওয়ামী লীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শাহিন আলম বুড়িপোতা ইউনিয়ন প্রবেশ করলে গ্রামের কয়েকশো মানুষ তাকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে শালিকা গ্রামে নেই। মোটরসাইকেল শোভাযাত্রাটি বাড়িবাকা ও শালিকা গ্রাম প্রদক্ষিণ করে।