মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে ছাদ থেকে পা ফঁসকে পড়ে উয়া মণ্ডল (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রোববার দুপুরে পারিবারিক গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানায়, রোববার প্রথম সকালে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত দাউদ মণ্ডলের ছেলে উয়া মণ্ডল (৭৫) রাতে বিদ্যুত না থাকায় গরমের কারণে নিজ বাড়ির ছাদে ঘুমাতে যায়। ঘুমের ঘোরে কোন এক সময় ছাদ থেকে সে পা ফঁসকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।