মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে ড্রেন ও ভৈরব নদের সিঁড়ির উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নির্মিত ড্রেন ও ভৈরব নদের সিঁড়ির উদ্বোধন করেন।
এসময় বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রেজা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।