অন্যান্য

মেহেরপুরের শিবপুর গ্রামে জিদান নামের এক বছরের শিশুর বিষপান

By মেহেরপুর নিউজ

August 13, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্ট:

মেহেরপুরের শিবপুর গ্রামে ভুল করে ঘরে থাকা ওষুধের বোতলে থাকা বিষ পান করেছে জিদান(১) নামের এক শিশু। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,বিষপান করা  শিশু জিদানের অবস্থা আশংকামুক্ত। তার বিষ উঠানো হয়েছে।

আজ ১৩ আগস্ট শুক্রবার সকালে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বদর আলীর ছেলে জিদান ঘরে সাথিদের নিয়ে খেলা করছিল। এসময় সে বোতলে থাকা বিষ মুখে ঢেলে ভুল করে খেতে থাকে। বিষ খেয়ে সে সাথে সাথে ঘরের মেঝেতে শুয়ে পড়ে চিৎকার করতে থাকলে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয।