বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শীর্ষ ডাকাত কুদু কে আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

August 31, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩১ আগস্ট:

মেহেরপুর জেলার শীর্ষ ডাকাত ও গ্যাং বাহিনী প্রধান ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক সহ আসামী সহ একাধিক মামলার আসামী দক্ষিন শালিকা গ্রামের কুদ্দুস ওরফে কুদু ডাকাত কে শহরের হোটেল বাজার এলাকা থেকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে ডিবি পুলিশ মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

মেহেরপুর ডিবি পুলিশ জানিয়েছে,আটক কুদু সেশন ৬৮/২০০০ ডাকাতির মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও বর্তমানে সেশন ১০/১৯৯৯ অপহরন ও চাঁদাবাজি মামলার ,জিআর ৫৭৭/১৯৮ এবং জিআর ৫৯৩/১৯৯৮ মামলার বিচারাধীন আসামী।

ডিবি পুলিশ জানায়,আজ ৩১ আগস্ট দিন শুরুর আগের রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস আই আতাহার আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের হোটেল বাজারে অভিযান চালায়। পুলিশ হোটেল বাজারের গলি থেকে আটক করে একাধিক মামলার আসামী দক্ষিন শালিকা গ্রামের দৌলত শেখের ছেলে কুদ্দুস ওরফে কুদু ডাকাত কে।