মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর বিওপি এবং গাংনী উপজেলা শহড়াতলা বিওপি’র পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে।
শুক্রবার ভোরের দিকে অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেন জানান শুভরাজপুর বিওপির সদস্যরা টহল শেষে ফেরার পথে মাঠের মধ্যে পড়ে থাকা ১০ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার উদ্ধার করে।
এদিকে একই দিনে গাংনী উপজেলা শহড়াতলা বিওপির একটি টহল দল তাদের টহল শেষে ফেরার পথে রিফুজি পাড়ার মাঠ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বিও পির নায়েক গোপাল কান্তি জানান রাতে বিওপির টহলদল তাহল শেষে ফেরার পথে রিফুজি পাড়ার মাঠ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে এ সমস্ত ফেনসিডিল ও মদ ফেলে পালিয়ে যায় বলে তাদের ধারণা।