বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শোলমারিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মহিলাকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

March 31, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ: মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পিটিয়ে জখম করেছে ফাতেমা নামের এক মহিলাকে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,জখম ফাতেমা ভালো আছে। বর্তমানে সে আশংকামুক্ত। জানা যায়,শনিবার মেহেরপুর জেলার সদর উপজেলার শোলমারি গ্রামের সামসুর্দ্দিনের স্ত্রী ফাতেমা তার নিজ জমিতে বেড়া দিতে গেলে একই গ্রামের জেলহাজ নামের এক ব্যক্তি বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে জেলহাজ ফাতেমাকে বেধড়ক লাঠিপেটা করে।