বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শোলমারীতে আলগামন খাদে পড়ে আহত ৪

By মেহেরপুর নিউজ

April 07, 2017

মেহেরপুর নিউজ,০৭ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে আলগামন খাদে পড়ে ৪ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।

জানাগেছে সদর উপজেলার শোলমারী থেকে আলগামন বোঝাই একদল যাত্রী চাঁদপুর যাওয়ার সময় শোলমারী গ্রামের মোড় ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এসময় চাঁদপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে আনিুছুর, আনিছুরের মেয়ে সাথী, হাফিজুলের স্ত্রী শাবানা এবং নওশের আলীর ছেলে কামরুল আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।